
সালথায় বিষপানে যুবকের মৃত্যু,
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বিষপান করা এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
মৃত দুলু সেখ (৩৫) সালথা উপজেলার বাঁওশখালী গ্রামের মো. আওলাদ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে স্ত্রীর সঙ্গে রাগারাগির একপর্যায়ে দুলু সেখ বিষপান করেন। বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরে একই দিন বিকেল ৩টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়। এসআই আবুল বাশার সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।