1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সিরাজুম মুনীর রিফাতের নির্দেশে ফুলপুরের জরাজীর্ণ সড়ক পরিদর্শন, সংস্কারের উদ্যোগ

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ সময়

সিরাজুম মুনীর রিফাতের নির্দেশে ফুলপুরের জরাজীর্ণ সড়ক পরিদর্শন, সংস্কারের উদ্যোগ

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী সড়ক পরিদর্শন করেছে রিফাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল। আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সিরাজুম মুনীর রিফাতের নির্দেশে প্রতিনিধি দলটি বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে সড়কগুলোর বর্তমান অবস্থা ও স্থানীয়দের সমস্যার কথা শোনে।
গত ৮ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি উপজেলার রহিমগঞ্জ, ভাইটকান্দি, কাতুলী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার জরাজীর্ণ সড়ক পরিদর্শন করে। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলাচলের ক্ষেত্রে তাঁদের ভোগান্তির কথা শোনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বিভিন্ন এলাকার বেশ কিছু সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এসব সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদে যাতায়াতকারী মুসল্লি, কৃষক এবং সাধারণ মানুষ চলাচল করেন। বিশেষ করে কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে কৃষকদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বর্ষাকালে অনেক সড়কের পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে, ফলে স্থানীয়দের দুর্ভোগ বাড়ে।
পরিদর্শনকালে রিফাত ফাউন্ডেশনের প্রতিনিধি দল স্থানীয়দের আশ্বস্ত করে জানায়, চলাচলের অনুপযোগী ও গুরুত্বপূর্ণ সড়কগুলোর বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনীর রিফাতের সঙ্গে আলোচনা করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে রিফাত ফাউন্ডেশনের ফুলপুর উপজেলা শাখার সভাপতি বলেন, ইতিমধ্যে উপজেলার প্রায় সব ইউনিয়নেই ফাউন্ডেশনের পক্ষ থেকে কমবেশি বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রাস্তাঘাট সংস্কার, গরিব, দুঃখী ও অসহায় মানুষের সহযোগিতা এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সহায়তা প্রদান উল্লেখযোগ্য।
তিনি বলেন, “মানুষের কল্যাণে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এলাকার মানুষের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে আগামী দিনেও রিফাত ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাট পরিদর্শন ও সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ সড়কের কারণে এলাকার মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত এসব সড়ক সংস্কার করা হলে সাধারণ মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদেরও উপকার হবে।
এ সময় উপস্থিত স্থানীয়রা সিরাজুম মুনীর রিফাতের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনীর রিফাত বলেন, “আমি সব সময় জনগণের জন্য কিছু করতে চাই। এখানে আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার আগামী দিনের পথচলার প্রেরণা। জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের দুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের চলাচলসহ বিভিন্ন সমস্যা সমাধানে সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান তিনি। জনগণের দোয়া ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd