1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত আহত ৩০

সুনামগঞ্জ প্রতিনিধি 
  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ০ সময়

 

 

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত আহত ৩০

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল ইউনিয়নের শ্রীহাইল ও ইছহাকপুর এই দুই গ্রামবাসির মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত এবং উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন।

 

আজ বুধবার দুপুরে শ্রীহাইল গ্রামের আওয়াল নুর গ্রুপের লোকজনের সাথে পাশের ইছহাকপুর গ্রামের সাইদুর রহমান গ্রুপের গ্রাম্য বিভিন্ন ধরনের বিষয়াধি নিয়ে বিরোধ চলে আসছিল।

 

এ নিয়ে আজ উভয় পক্ষের লোকজনের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে সাইদুর মিয়ার পক্ষে ইছহাকপুর গ্রামের সাইম(২২) নামে এক যুবক ঘটনাস্হলেই নিহত হন। এবং আহতদের স্হানীয় শাল্লা উপজেলা কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হলে আরো ১ জন সহ ২ জন নিহত হন।

খবর পেয়ে শাল্লা থানার এস আই আরিফুনের নেতৃত্বে ুকদল পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে। তবে বর্তমানে দুটি গ্রাম পূরুষ শূন্য রয়েছে। তবে আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

 

এ ব্যাপারে শাল্লা থানার এস আই আরিফুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ ময়না তদন্ত শেষে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশী অভিযান চললেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ##

 

কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জ প্রতিনিধি

২৭.০৫.২০২৬

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd