1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

স্বর্ণ পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি সাহিত্যিক শেখ আবু আসলামের লেখা “প্রতীক্ষা” বই উপহার পেলেন চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান শেখ শাহীন

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

স্বর্ণ পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি সাহিত্যিক শেখ আবু আসলামের লেখা “প্রতীক্ষা” বই উপহার পেলেন চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান শেখ শাহীন।

 

বিশেষ প্রতিনিধি

 

স্বর্ণ পদকপ্রাপ্ত সাংবাদিক, কবি ও সাহিত্যিক শেখ আবু আসলাম বাবু তাঁর রচিত কাব্যগ্রন্থ “প্রতীক্ষা” বইটি চ্যানেল এস সেভেন (Channel S7)-এর চেয়ারম্যান জনাব শেখ শাহীনকে উপহার দিয়েছেন।

সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে বইটি উপহার দেওয়া হয়। এ সময় সাহিত্য, সাংবাদিকতা ও সমাজবাস্তবতা নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়।

কাব্যগ্রন্থ “প্রতীক্ষা”-তে মানবজীবনের অপেক্ষা, আশা-নিরাশা, প্রেম ও সময়ের নানামাত্রিক অনুভূতি গভীরভাবে তুলে ধরা হয়েছে। বইটি ইতোমধ্যে পাঠকমহলে ইতিবাচক সাড়া পেয়েছে।

বই গ্রহণ করে চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান শেখ শাহীন কবি আবু শেখ আবু আসলাম বাবুর সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং তাঁর সৃজনশীল ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় আবু শেখ আবু আসলাম বাবু বলেন, একজন গণমাধ্যম ব্যক্তিত্বের হাতে তাঁর লেখা বই তুলে দিতে পেরে তিনি আনন্দিত এবং ভবিষ্যতেও সাহিত্য ও সাংবাদিকতার মাধ্যমে সমাজের কথা তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd