1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

হরিণাকুণ্ডুর কুলবাড়ীয়া বাজারের বেহাল সড়ক সংস্কা’র কাজ শুরু

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি, 
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৭ সময়

হরিণাকুণ্ডুর কুলবাড়ীয়া বাজারের বেহাল সড়ক সংস্কা’র কাজ শুরু

 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি,

 

দীর্ঘদিন ধরে ভাঙা’চুরা ও জলাবদ্ধ হয়ে পড়ে থাকায়ব ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়ীয়া বাজারের সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি উপজেলা প্রশাসন ও রাজনৈতিক মহলের দৃষ্টিগোচর হয়।

অবশেষে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তাইজাল হোসেনের অনেক দিনের প্রচেষ্টায় এবং হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের উদ্যোগে সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে।

জানা যায়, কুলবাড়ীয়া বাজার থেকে মান্দিয়া রোড পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তার বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে জনসাধারণ ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সংবাদ এবং স্থানীয় সূত্রে বিষয়টি নজরে আসার পর আজ সোমবার (১০ আগস্ট) সকালে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তাইজাল উদ্দিন হোসেনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে সোমবার সকালে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়। হঠাৎ করে এই জনদুর্ভোগ লাঘবের কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd