1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

হরিণাকুণ্ডুর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত এমপি আলী আজম মো: আবু বকর

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

হরিণাকুণ্ডুর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত এমপি আলী আজম মো: আবু বকর

 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

 

ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর আজ হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তার এই ঝটিকা সফর।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে থেকে তিনি হরিণাকুণ্ডু পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনপদে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় জনতা ও দলীয় নেতা-কর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে আলী আজম আবু বক্কর বলেন, “এই বিজয় আমার নয়, এই বিজয় হরিণাকুণ্ডু ও ঝিনাইদহ সদরের মেহনতি মানুষের। আপনারা যে আস্থা আমার ওপর রেখেছেন, তার মর্যাদা আমি কাজের মাধ্যমে রক্ষা করব। হরিণাকুণ্ডুকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। এসময় তিনি কোনো ধরনের অন্যায়ের সাথে আপস করবেন না বলেও হুঁশিয়ারি দেন।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মী বিন্দু উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় শেষে তিনি স্থানীয় নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে জনসেবায় আত্মনিয়োগ করার নির্দেশ দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd