1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

হরিণাকুন্ডুতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপিত

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

হরিণাকুন্ডুতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপিত

 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

 

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ ৬ এপ্রিল। ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬’ উদযাপন । এই দিবস উপলক্ষ্যে তারুণ্যের শক্তি ধারণ করে আজ সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল উপজেলা য়, দেশি ও আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া সংগঠক সহ ক্রীড়াঙ্গনের সর্বস্তরে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে হরিনাকুন্ডুর বিভিন্ন ইউনিয়ন গুলোতে।

 

ক্রীড়া দিবসের বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ দিদারুল আলম। সহকারী কমিশনার ভূমি সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর । উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, প্রশাসন ও সাংবাদিক বৃন্দ।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা হরিণাকুন্ডুর আয়োজনে ,দিবসটি উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি ও আলোচনা সভা। সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে হরিণাকুন্ডু উপজেলার সম্মেলন কক্ষে

সকাল ১১টায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ক্রীড়া দিবসের সাথে সামঞ্জস্য রেখে এবারের ক্রীড়া দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’। উল্লেখ্য, ১৮৯৬ সালের এই তারিখে গ্রীসের অ্যাথেন্সে আধুনিক যুগের প্রথম অলিম্পিক গেমের উদ্বোধনের স্মরণে এ তারিখ ঠিক করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd