1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

হরিণাকুন্ডুতে বিয়ের প্রলোভনে নার্সকে ধর্ষণের অভিযোগ 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

হরিণাকুন্ডুতে বিয়ের প্রলোভনে নার্সকে ধর্ষণের অভিযোগ

 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

 

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় রেসিডো প্রাইভেট ক্লিনিকে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন আফরিনা জান্নাত (বিথি)। এই ক্লিনিক বিল্ডিং এর মালিক আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ হরিণাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান । এই বিল্ডিং এর মালিক হওয়ার সুবাদে রেসিডো প্রাইভেট ক্লিনিকের নার্স আফরিনা জান্নাত বিথির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। বিভিন্ন সময়ে রেসিডো প্রাইভেট ক্লিনিকের নার্স বিথিকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৩ বছর ধরে ধর্ষণ করে আসছে বলে অভিযোগকারী আফরিনা জান্নাত ( বিথি), অডিও সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন । ধর্ষণের ঘটনাটি, এক পর্যায়ে আবুল কালাম আজাদের বড় ভাইয়ের স্ত্রী দেখে ফেলাই বিপত্তি ঘটে। এই ঘটনা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়াই নার্স আফরিনা জান্নাত( বিথি) হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও আলমগীর সাহেবকে অবহিত করে, বিচার প্রার্থনা করেন। এই অভিযোগের সংবাদ শুনে ল্যাব টেকনিশিয়ান আবুল কালাম আজাদ কয়েকদিন ধরে অফিসের কোন ডিউটি না করে পালিয়ে বেড়াচ্ছে। ফলে জনো সাধারণ পড়েছে ভোগান্তিতে। এর ফলে কোন বিচার না পাওয়াই, নার্স আফরিনা জান্নাত (বিথি) গত ২৫-১২-২০২৫ তারিখে ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিণাকুণ্ড থানাকে ধর্ষণের বিচার প্রত্যাশা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের আইও হিসেবে এস আই নাহিদ তদন্ত শুরু করেছেন। এস আই নাহিদ বলেন, অসহায় এই ভুক্তভোগী নার্সের অভিযোগটি আমলে নিয়ে, সঠিকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা অব্যাহত আছে । এলাকাবাসীর অভিযোগ এই লম্পট ও ধর্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ

ও আলমগীর কোন ব্যবস্থা না নিয়ে এই ধর্ষককে বাঁচানোর অপতৎপরতা কেন চালাচ্ছেন এবং সেই সাথে এই ধর্ষণকারীর বিরুদ্ধে তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ধর্ষণের ঘটনাসহ হরিণাকুন্ডু সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে মাদক গ্রহণের ছবি ফেসবুক দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd