1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

হরিণাকুন্ডুতে ২৫ শতক জমির পানের বরজ আগুনে ভস্মীভূত হয়ে ১ জন পানচাষী ক্ষতিগ্রস্ত 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

হরিণাকুন্ডুতে ২৫ শতক জমির পানের বরজ আগুনে ভস্মীভূত হয়ে ১ জন পানচাষী ক্ষতিগ্রস্ত

 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ মিনিটের সময় ঘটনাটি ঘটেছে, ক্ষতিগ্রস্ত কৃষক হলেন- হরিণাকুন্ডু উপজেলার ১নং ভায়না ইউনিয়নের ভায়না গ্রামের মিয়া পাড়ার আজিবার মন্ডলের ছেলে লালচাঁদ পান চাষী, এলছি পান বর্তমানে দুইশত টাকা আপন বাজারে বিক্রি করছে, এমনকি পান গাছ ত্রিশ টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। বর্তমান মেম্বার ও স্থানীয়রা জানান, কোথা থেকে কিভাবে আগুন লাগলো এ বিষয়ে কিছু জানি না। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১ জন চাষির প্রায় ২৫ শতক জমির পানের বরজ পুড়ে গেছে। ১ জন চাষির প্রায় ৫_৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

ক্ষতিগ্রস্ত কৃষক লালচাঁদ বলেন, আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে চাষ করেছি ,আমি এখন নিঃস্ব হয়ে গেছি। কিভাবে ঋণ পরিশোধ করব জানা নেই চতুর্দিকে যেন অন্ধকার নেমে এসেছে, লালচাদ আরো বলেন কিভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোনো কিছুই অবশিষ্ট নেই, সব পান ছিল। সব বরজ নতুন করে তৈরি করতে হবে। স্থানীয়দের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত পানের বরজের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd