
হরিনাকুন্ডুতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হরিণাকুন্ডু উপজেলার উদ্যোগে, আজ বৃহস্পতিবার ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। লালন একাডেমি ও আদর্শ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে বক্তব্য রাখেন হরিনাকুন্ডু উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও প্রকল্প কর্মকর্তা সহ লালন একাডেমী ও আদর্শ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয় , দশম শ্রেণির মেধাবী ছাত্রীরা বক্তব্য প্রদান করেন। অতিথি মহাদয়েরা কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে, এই বয়সে শারীরিক, মানসিক এবং সামাজিক পরিবর্তন ঘটে, তা যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তবে স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষভাবে, বাল্যবিবাহ, স্বাস্থ্যহানি, অনিরাপদ আচরণ ও মানসিক চাপ নিয়ে সচেতনতা বাড়ানোর সম্পর্কে আলোচনা করেন।
এই সব অনুষ্ঠানের প্রধান লক্ষ্য হল, শিক্ষার্থীদের মধ্যে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, মানসিক ও শারীরিক পরিবর্তন সম্পর্কে জানানো এবং তাদের সচেতন করা যেন তারা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আরও গুরুত্ব দিতে পারে। এ ছাড়া, বাল্যবিবাহের কুফল এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করা হয়। আলোচনা শেষে
১০০ জন শিক্ষার্থীর মাঝে স্যানিটারি উপকরণ ও ফলজ, ভেষজ গাছের চারা বিতরণ করেন।