1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

হরিনাকুন্ডুতে বিশেষ অভিযানে ইয়াবা সহ মোমেনা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার 

হরিনা কুন্ডু সংবাদদাতা
  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

হরিনাকুন্ডুতে বিশেষ অভিযানে ইয়াবা সহ মোমেনা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার

 

 

 

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬.৩০,মিনিটের দিকে ডিএসবি এর একটি দল হরিণাকুন্ডু উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রিপন এর নিজ বাড়ি থেকে মোমেনাকে আটক করে।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোমেনা খাতুন, রঘুনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপনের স্ত্রী, আওয়ামী লীগের সময় এলাকায় দাপটের সঙ্গে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এই রিপন।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮ হাজার ৫০০ টাকা।

 

ডিএসবি এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও তার স্বামী রিপন দীর্ঘদিন ধরে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অবৈধ ভাবে সংগ্রহ করে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ তাকে আইনি প্রক্রিয়ার জন্য হরিনাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

 

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd