1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

লেনিন জাফর,স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

 

 

লেনিন জাফর,স্টাফ রিপোর্টার

 

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এর ৫০ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নিজামউদ্দিন আহমেদ, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান,  শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল,রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওয়াব আলী, দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মসিহুল আজম প্রমূখ।

 

 

ক্রীড়া অনুষ্ঠানে ৩০ ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।  এছাড়াও খেলার ফাঁকে ফাঁকে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd