1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

হাসনাতের আসনে এনসিপির মনোনয়ন দৌড়ে নতুন চমক—এডভোকেট সাইফুল ইসলাম সরকার

স্টাফ রিপোর্টার: মো: সেলিম রানা, প্রবাসী সম্পাদক (সৌদি আরব)
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

হাসনাতের আসনে এনসিপির মনোনয়ন দৌড়ে নতুন চমক—এডভোকেট সাইফুল ইসলাম সরকার

স্টাফ রিপোর্টার: মো: সেলিম রানা, প্রবাসী সম্পাদক (সৌদি আরব)

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মনোনয়ন দৌড় নতুন মোড় নিয়েছে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পর এবার একই আসনে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন এডভোকেট সাইফুল ইসলাম সরকার। এর ফলে দেবিদ্বারে এনসিপির রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার বিকেলে অনলাইনের মাধ্যমে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এডভোকেট সাইফুল ইসলাম। এর আগে ১৩ নভেম্বর একই আসন থেকে মনোনয়ন ফরম তোলেন দলের প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহ। ফলে এনসিপির প্রার্থী তালিকায় কার নাম আসছে—তা নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

দেবিদ্বার পৌরসদরের মাস্টার প্লাজার প্রতিষ্ঠাতা মরহুম আবদুল মান্নান মাস্টারের ছেলে সাইফুল ইসলাম সরকার বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। অবসরের পর তিনি আইন পেশায় যুক্ত হন এবং বর্তমানে ঢাকার জজকোর্ট ও কুমিল্লা জজকোর্ট—দু’জায়গাতেই আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে দেবিদ্বার পৌরসভা নির্বাচনে তিনি মেয়র প্রার্থীও ছিলেন।

মনোনয়ন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন,
“জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হলো জুলাই বিপ্লবের সফল যোদ্ধাদের দল। তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়েই জনগণের সেবা ও উন্নয়নে অংশ নিতে কুমিল্লা-৪ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছি। দল আমাকে মনোনয়ন দিলে দেবিদ্বারের মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেবিদ্বার আসনে নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এনসিপির এই মনোনয়ন দৌড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয়ভাবে সাইফুল ইসলামের পারিবারিক গ্রহণযোগ্যতা, সেনাবাহিনীর অভিজ্ঞতা ও আইন পেশার দীর্ঘ পথচলা তাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে।

শেষ পর্যন্ত এনসিপির চূড়ান্ত মনোনয়ন কার হাতে যাবে—তা এখন দেবিদ্বারের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd