হুইপ রকিবুল ইসলাম বকুলের একান্ত সচিব বোরহান উদ্দিন সেতুর পিতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মোঃ মামুন মোল্লা খুলনা:
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের একান্ত সচিব মো. বোরহান উদ্দিন সেতুর পিতা মো. আহসানুজ্জামান খানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খান জাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাদ মাগরিব এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মো. আহসানুজ্জামান খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।