1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

১৯৭১–এর বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: জাহিদুর রহমান

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

১৯৭১–এর বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: জাহিদুর রহমান

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

হাসিনুজ্জামান মিন্টু

 

ঠাকুরগাঁও–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীরা কখনোই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার গ্যারান্টি দিতে পারে না। তিনি মনে করেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের রাজনৈতিক বক্তব্য ও ভূমিকা জাতির জন্য ঝুঁকিপূর্ণ।

 

রাণীশংকৈল উপজেলায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি বলেন, দায়িত্বে থাকার সময় সীমিত বরাদ্দ ও সময়ের মধ্যেও এলাকার সার্বিক উন্নয়নে তিনি আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

 

জাহিদুর রহমান বলেন, সাধারণ মানুষ যেকোনো প্রয়োজনে তাঁর কাছে গেলে তিনি দল-মত না দেখে সবার কথা শোনার চেষ্টা করেছেন। তিনি বলেন, মানুষের সম্মান রক্ষা করাই তাঁর রাজনীতির মূল দর্শন।

 

আসন্ন জাতীয় নির্বাচনকে নিজের রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, উন্নয়ন ও সৌহার্দ্যের রাজনীতি ধরে রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে শেষবারের মতো সুযোগ দেওয়ার জন্য।

 

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ অস্বীকার করা শক্তির উত্থান দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে। তাই ভোট দেওয়ার সময় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

সভায় রাণীশংকৈল উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd