1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

৩নং বিতারা ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণায় শিক্ষক ও এলাকাবাসীর অংশগ্রহণ।

কচুয়া প্রতিনিধিঃ  মোঃ জুয়েল রানা 
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

৩নং বিতারা ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণায় শিক্ষক ও এলাকাবাসীর অংশগ্রহণ।

 

কচুয়া প্রতিনিধিঃ

মোঃ জুয়েল রানা

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৩নং বিতারা ইউনিয়নের আলীয়ারা বাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণা চলছে। এতে নিন্দপুর স্কুল এন্ড কলেজের কয়েকজন শিক্ষক ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রচারণা কার্যক্রমে শান্তিপূর্ণ পরিবেশে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারীরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতেই তারা এ কর্মসূচিতে যুক্ত হয়েছেন।

আলীয়ারা বাজার ছাড়াও ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ও প্রবীণদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, শিক্ষিত ও সচেতন মানুষের অংশগ্রহণ নির্বাচনী প্রচারণাকে গতিশীল করে এবং ভোটারদের মধ্যে আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd