1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১ সময়

সুনামগঞ্জ শহরের ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা

সুনামগঞ্জ প্রতিনিধি

শ্যামা শক্তির আরাধনায় মেতে উঠেছেন সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালীস্থ শশ্মান কালী মাতার(শশ্মানঘাট)সহ বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মের অনুসারী হাজাঁরো ভক্তবৃন্দরা।

অমবশ্যার তিথিতে বুথ ও চতুরদর্শী সনাতন ধর্মের রীতি অনুসারে গতকাল (২০ অক্টোবর) সোমবার রাত ১২টার পরে অমবশ্যার তিথিতে সুনামগঞ্জ শহরের এই ধোপাখালীস্থ শশ্মানঘাটে শ্যামাপূজো শুরু হয় এবং আজ মঙ্গলবার ভোরেপূজোর কার্যক্রম শেষ হয়।

এ সময় সনাতন ধর্মের হাজাঁরো ভক্তরা তাদের পূর্বপূরুষরা মৃত্যর পর যাদের এই শশ্মানঘাটে সমাহিত(অন্তেষ্টিক্রিয়া) সম্পন্ন করা হয়েছিল তাদের সকলের স্বজনরা প্রথমে সুগন্ধী আগরবাতিসহ মোমবাতি প্রদীপ প্রজ্জলন করেন এবং পূর্বপূরুষদের পছন্দের বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসেন এবং তাদের মঙ্গলার্থে সারাদিন উপবাস থেকে কালী মায়ের চরণে পুষ্পাঞ্জলী দিয়ে ভক্তরা মৃত সকল গুনীজনের নৈবৃত্ত¡ শান্তি কামনায় প্রার্থনা করেন।

পূজো চলাকালে শশ্মানঘাটে পরিদর্শনে আসেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এড. নুরুল ইসলাম নুরুল। উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. শেরেনুর আলী,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ। পরে পরিদর্শনে আসেন সুনামগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের দাড়িঁপাল্লার প্রার্থী ও সুনামগঞ্জ জেলা জামায়াতের শাখার নায়েবে আমীর এড. শামস উদ্দিনসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দরা ।

এছাড়া পরিদর্শনে আসেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হাছন রাজার উত্তরসূরী সালাদীন রাজা চৌধুরীসহ অনেকেই। তারা এ সময় ধোপাখালীস্থ শশ্মানঘাট পরিচালনা কমিটির সহ সভাপতি ব্রজলাল বণিক,সাধারন সম্পাদক অরুন চন্দ্র দে,কোষাধ্যক্ষ সুমন কুমার সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কোশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার খোজখবর নেন। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২১.১০.২৫

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd