1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৫, মৃত্যু ১

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ০ সময়

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি 

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৫ জন হামের রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

 

জেলা স্বাস্থ্য বিভাগের ৩০ মে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২ হাজার ৩৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন। জেলার অন্যান্য উপজেলা—আলফাডাঙ্গা, বোয়ালমারী, ভাঙ্গা, চরভদ্রাসন, নগরকান্দা, মধুখালী, সদরপুর ও সালথায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫০ জনসহ মোট ১৩৮ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৩৪ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে সর্বোচ্চ ১ হাজার ৩৩৩ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫৮৮ জন হাম রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা মিলিয়ে আরও ১১৬ জন রোগী শনাক্ত হয়েছে।

 

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে শিশুদের নির্ধারিত টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd