1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ময়মনসিংহ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ০ Time View

ময়মনসিংহ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী বাংলাদেশ এর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ ১৮ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় ময়মনসিংহের টাউনহল প্রাঙ্গণে এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ মহানগর এর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহানগর নায়েবে আমীর ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি আগামী ২০২৬-২৭ শেসনের জন্য কেন্দ্রীয় আমীর নির্বাচন এর ভোট গ্রহণ করেন। এতে মহানগর এর ৭২৯ জন পুরুষ ও মহিলা রুকন কেন্দ্রের নির্ধারিত ব্যালটে ভোট প্রদান করেন। ভোট গ্রহণের পর ব্যালটগুলো গণনার জন্য কেন্দ্রে প্ররণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, বিশিষ্ট চিকিৎসাবিদ ডাঃ শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারিদ্বয় মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, মাস্টার হায়দার করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd