1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে যানজট নিরসনে পুলিশের উদ্যোগ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১ Time View

কিশোরগঞ্জে যানজট নিরসনে পুলিশের উদ্যোগ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ, ২০ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে মাঠে নেমেছে মডেল থানা পুলিশ। সোমবার ২০ অক্টোবর সকাল থেকে শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তকরণ এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পুলিশ।

মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিজে উপস্থিত থেকে পথচারী, ব্যবসায়ী ও চালকদের সচেতন করতে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “ফুটপাত পথচারীদের জন্য, রাস্তায় অবৈধ পার্কিং বন্ধ না হলে ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বটতলা মোড়,কালী বাড়ি মোড়,গৌরাঙ্গ বাজার মোড় পুরান থানা মোড়, বড়বাজার, আখড়াবাজার, ও স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd