1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কিশোরগঞ্জে স্মারকলিপি কর্মসূচি

আলামিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ, ২০ অক্টোবর ২০২৫:
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ০ Time View

শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কিশোরগঞ্জে স্মারকলিপি কর্মসূচি

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ, ২০ অক্টোবর ২০২৫:

শিক্ষার ক্ষেত্রে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকালে শহরের শহীদি মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা মিছিলের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হন। সেখানে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে জুলাই অভ্যুত্থানের প্রেরণা, শিক্ষকদের প্রত্যাশা ও ৭ দফা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে সরকারের প্রতি সংবেদনশীল দৃষ্টি আকর্ষণ করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক জৈনুদ্দিন, অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, অধ্যাপক ফজলুল হক জোয়ারদার আলমগীর, অধ্যাপক বশির আহমদ, মো. রুস্তম আলী ও সানাউল্লাহ খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd