1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ইসলামী শক্তির ঘোষণা দিলেন মতিউর রহমান আকন্দ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৫:
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ০ Time View

আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ইসলামী শক্তির ঘোষণা দিলেন মতিউর রহমান আকন্দ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৫:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। আগামী নির্বাচনে সকল ইসলামী ও গণতন্ত্রকামী দল একত্রিত হয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক, সাবেক আমীর মাওলানা তৈয়্যবুজ্জামান, আবদুস সালামসহ জেলার ছয়টি সংসদীয় আসনের মনোনীত এমপি প্রার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে নারী-পুরুষসহ সাত শতাধিক সদস্য (রুকন) উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “যে আওয়ামী লীগ আল্লামা সাঈদীকে ৪৮ দিন রিমান্ডে রেখে দমাতে পারেনি, যে সংগঠন জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রচনা করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে, তাদের সঙ্গে জামায়াত কখনোই আপস করবে না।”

তিনি আরও বলেন, “কিছু রাজনৈতিক দল এখন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিচ্ছে, কিন্তু জনগণ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের মানুষ আজন্ম ভারতের বিরুদ্ধে এবং সেকুলারিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে আগামী দিনের বাংলাদেশ ইসলামী শক্তির নেতৃত্বেই এগিয়ে যাবে।”

মতিউর রহমান আকন্দ আরও বলেন, “ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় প্রমাণ করেছে—দেশের তরুণ সমাজ ইসলামী আদর্শের পক্ষে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd