1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

বাজিতপুরে মহিলা ভোটারদের সঙ্গে অধ্যাপক রমজান আলীর উঠান বৈঠক

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

বাজিতপুরে মহিলা ভোটারদের সঙ্গে অধ্যাপক রমজান আলীর উঠান বৈঠক

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা আমীর ও নিকলী-বাজিতপুর আসনের এমপি প্রার্থী অধ্যাপক রমজান আলী আজ বাজিতপুর উপজেলার পিরিজপুরে এক উঠান বৈঠকে মহিলা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়ন, নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “দেশের অগ্রযাত্রায় নারীর ভূমিকা অপরিসীম। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।”

উঠান বৈঠকে স্থানীয় নারী নেত্রী, তরুণ ভোটার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd