1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে মাদক দ্রব্য সহ ০১ জন আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

*পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে মাদক দ্রব্য সহ ০১ জন আটক

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ১জন চোরা কারবারিকে আটক করেছে।

০৪ নভেম্বর বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদ ভিত্তিতে ফার্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোবাইলসহ ০১ জন চোরাকারবারীকে আটক করে। আটককৃত মোঃ ওমর ফারুক(৩৫), পিতা-মৃত জমির উদ্দিন, গ্রাম-হাটনগর, পোস্ট+থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁ। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ( মামলা নম্বর-০৮, তারিখ-০৪ নভেম্বর ২০২৫ )।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd