1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জ শহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতা : শহীদ কমিশনার বার্তা

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী -
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

মুন্সিগঞ্জ শহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতা : শহীদ কমিশনার বার্তা।

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী –

মুন্সিগঞ্জ জেলা তৃণমূল শহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দলের জেলা বিএনপি আহবায়ক সদস্য ও সাবেক তিনবারের সফল কমিশনার শহর বিএনপির নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ সাহেবের বার্তা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শহিদুল ইসলাম শহীদ বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর এমন কোনো অত্যাচার নেই, যা আওয়ামী লীগ করেনি। ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর অত্যাচারীরা নিজেরাই এলাকা থেকে পালিয়ে গেছে। এটা থেকেই বোঝা যায়, তারা কী পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে মানুষের ওপর।

সাবেক শহীদ কমিশনার তিনি আরও বলেন,আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য ‘গত ১৫ বছরের বেশি সময় ধরে লুটপাট করে আওয়ামী লীগ দেশটাকে শেষ করে দিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশ মেরামতের চেষ্টা করছে। এ জন্য সরকারকে সময় দিতে হবে, আমরা সময় দিতে চাই। আর প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বর্তমানে সরকারকে সহযোগিতা করতে হবে। তাহলেই দ্রুত দেশ মেরামত করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্রের যাত্রা শুরু করেছিলেন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি মুক্ত হয়ে গণতন্ত্র ও উন্নয়ন সমৃদ্ধির রাজনীতি শুরু করেছিলেন। এরপর ১৯৯০ সালে ছাত্রজনতার বিপ্লবও স্বৈরাচারের পতন ঘটায়। ঠিক তেমনি ২০২৪ সালে ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা ত্যাগে বাধ্য হয়। শহীদ জিয়া যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd