1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

হয়রানিমূলক মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে শলুয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

হয়রানিমূলক মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে শলুয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে হয়রানীমূলক মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর সোমবার বিকাল ৪ টায় আড়ংঘাটা থানাধিন শলুয়া বাজারে স্থানীয় এলাকার বাসির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুর ইউনিয়ন বিএনপি নেতা খোকন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শলুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ঘুনারদ্বারা জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা রুস্তম শেখ, আলমগীর হোসেন, আক্কাস শেখ, দুলাল সরকার, মহিলা দল নেত্রী ঝুমা খান, রিমা ইয়াসমিন, রুপা সরকার, আবু জাফর ছানাসহ স্থানীয় বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালদের পক্ষ নিয়ে প্রশাসন কোন প্রকার তথ্য প্রমাণ ছাড়াই এলাকার নিরিহ সাধারণ মানুষ ও স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের হয়রানি করছে। তারা নেতৃবৃন্দের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির করছে। নেতৃবৃন্দ অবিলম্বে এ সকল মিথ্যা মামলা তদন্তপূর্বক প্রত্যাহার করার আহবান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শলুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ব্রিজের মাথায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় প্রায় আধা ঘন্টা রস্তার দুই পাশে বিভিন্ন যানবহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd