1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

চর পাচুরিয়ার আব্দুল শুকুর আলী অবহেলায় নিঃসঙ্গ জীবন — অসুস্থ অবস্থায়ও পাশে নেই আপন সন্তানেরা।

বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

চর পাচুরিয়ার আব্দুল শুকুর আলী অবহেলায় নিঃসঙ্গ জীবন — অসুস্থ অবস্থায়ও পাশে নেই আপন সন্তানেরা।

বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত

মাগুরার মহম্মদপুর উপজেলার চর পাচুরিয়া গ্রামের প্রবীণ আব্দুল শুকুর আলী এখন মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে সন্তানদের অবহেলায় নিঃসঙ্গ এই বৃদ্ধ আজ (১১ নভেম্বর) অসুস্থ হয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত কেউ — এমনকি তার আপন সন্তানরাও — হাসপাতালে দেখতে আসেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবনের বেশিরভাগ সময় পরিশ্রম করে সন্তানদের মানুষ করেছেন আব্দুল শুকুর আলী। কিন্তু বার্ধক্যে এসে সেই সন্তানদের কাছ থেকে পাননি কোনো সহানুভূতি বা যত্ন। অসুস্থতার কারণে তিনি এখন হাসপাতালে শয্যাশায়ী, পাশে নেই কোনো আত্মীয়স্বজন। মাঝে মাঝে এলাকাবাসীর কেউ কেউ খবর নিচ্ছেন এই অসহায় বৃদ্ধের।

এ বিষয়ে এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “একজন বাবা সারাজীবন সন্তানের জন্য যা করেন, বার্ধক্যে এসে তারই এমন অবহেলা সত্যিই বেদনাদায়ক।”

মানবিক সহায়তা ও যত্নের অভাবে অবহেলিত এই বৃদ্ধের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সচেতন মানুষ ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd