1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

সংবর্ধনা, নৃত্য ও শপথে মুখর ছিল লিও ডিস্ট্রিক্ট ইনস্টলেশন অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:সেলিম রানা
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

সংবর্ধনা, নৃত্য ও শপথে মুখর ছিল লিও ডিস্ট্রিক্ট ইনস্টলেশন অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:সেলিম রানা

লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠানটি সংবর্ধনা, মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা এবং নতুন নেতৃত্বের শপথে মুখর ও প্রাণবন্ত ছিল।

রঙিন আলোকসজ্জা, মনোমুগ্ধকর স্বাগত নৃত্য এবং উদ্দীপনায় ভরা শপথ পাঠ- এমন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১, বাংলাদেশের ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠান।

রাজধানী লায়ন ভবন ৭ই নভেম্বর লায়ন হুমায়ুন জাহির অডিটরিয়ামে দিনভর চলে প্রশিক্ষণ, সংবর্ধনা, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তরের বিভিন্ন পর্ব।

গভর্নরের জীবনী প্রদর্শন এবং লিওদের নেতৃত্ব গ্রহণ অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দেয়। নতুন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের নেতৃত্বে ডিস্ট্রিক্ট ৩১৫ বি১ সেবার এক নতুন অধ্যায়ে পদার্পণ করেন।

উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩১৫বি১ এর ডিসট্রিক্ট গভর্নর, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, পাষ্ট ডিস্ট্রিক্ট গভর্নরগন, লিও উপদেষ্টাগন সহ দুই শতাধিক লিও ও লায়ন নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি পাস্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ও অন্যান্য সফল লিওদের তাদের অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। ইনস্টলেশন সেরিমোনিকে আরও আকর্ষণীয় করে তুলতে লিও সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মধ্যে ছিল দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশনা, পরিবেশন করেন। এটি অনুষ্ঠানের গাম্ভীর্যপূর্ণ পরিবেশের মাঝে এক ভিন্ন মাত্রা যোগ করে।

দায়িত্ব ও শপথ গ্রহণের নবনির্বাচিত ডিস্ট্রিক্ট ক্যাবিনেট অফিসাররা আনুষ্ঠানিকভাবে তাদের পদের দায়িত্ব গ্রহণ এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য শপথ গ্রহণ করেন। এই সকল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুধুমাত্র একটি দাপ্তরিক সভা না হয়ে, বরং একটি উত্সবমুখর এবং স্মরণীয় ইভেন্টে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd