1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

অভয়নগরে ভূমিদস্যুর কবলে অসহায় কৃষকরা, জমি উদ্ধারে মানববন্ধন

মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

অভয়নগরে ভূমিদস্যুর কবলে অসহায় কৃষকরা, জমি উদ্ধারে মানববন্ধন

মো মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

যশোরের অভয়নগর উপজেলার ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের ৪০ জনের অধিক সাধারণ কৃষকরা ভয়ংকর ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী জায়েদ শেখের কবল থেকে নিজেদের ৪০০ শত বিঘা জমি উদ্ধারের জন্য জমির মালিক ও স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় চন্দ্রপুর বাঁশেরহাট সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আনুঃ ১০ বছর আগে চন্দ্রপুর পাশবর্তী নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতলবাটি গ্রামের ছাকায়েদ শেখের ছেলে ভূমিদস্যু জায়েদ শেখের কাছে বছর চুক্তিতে আমরা জমি হারি হিসেবে লিজ দিয়েছিলাম। জমি লিজ দেওয়ার পর থেকে আমাদের সকলের জমি ওই ভূমিদস্যু নিজের কব্জায় করে রেখেছে। আমরা জমি ফেরত পেতে বার বার তার দারস্থ হলে ওই ভূমিদস্যু নিজের আধিপত্য বিস্তার করে তার বাহিনী দিয়ে আমাদের উপর হামলা চালিয়ে আসছে। ফলে ভয়ে আমরা জমিতে যেতে পারিনা। এবিষয়ে একাধিক বার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও আমরা দীর্ঘদিন কোন সমাধান না পেয়ে আজ আমরা মানববন্ধনে দাড়াতে বাধ্য হয়েছি। উল্লেখ্য ভূমিদস্যু জায়েদের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ অসংখ্য মামলা চলমান রয়েছে। আমরা যাহাতে আমার নিজেদের জমি অবৈধ দখল কারী জায়েদ শেখের কাছথেকে দখল মুক্ত করতে পারি সেই জন্য অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ভূমি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে আ.লীগের দোসর সন্ত্রাসী জায়েদ শেখের দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করছি। এসময় মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিক প্রতিবন্ধি সুফিয়া বেগম নামে এক নারী কান্না জড়িত কন্ঠে বলেন আমি পঙ্গু মানুষ আমার ১ বিঘা জমি আজ ৯ বছর জোর করে ওই জায়েদ শেখ দখল করে রাখছে আমি জমি যাতে ফেরত পায় তার ব্যবস্থা করে দেন। এসময় ওই মানববন্ধনে ভুক্তভোগীরাসহ এলাকাবাসীর প্রাই দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এবিষয়ে নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতলকাটি গ্রামের ভূমিদস্যু জায়েদ শেখ মুঠোফোনে জানান, তারা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, আমি সকলের কাছ থেকে জমি নিয়েছি তার চুক্তিপত্র ২০২৮ সাল পযন্ত মেয়াদ আছে। আর কিছু কিছু মালিক ২ /১ বছরের হারির টাকা পাবে তা ছাড়া আমি কারো জমি জোর করে দখল করিনি। সকল জমির লিখিত ডকুমেন্ট আছে আমার কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd