1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

মাগুরায় নির্বাচনী সভায় জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে হাসপাতাল আপনার কাছে যাবে আব্দুল মতিন।

তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ০ Time View

মাগুরায় নির্বাচনী সভায় জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে হাসপাতাল আপনার কাছে যাবে আব্দুল মতিন।

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের জগদল হাইস্কুল মাঠে। বাংলাদেশ জামায়াত ইসলামী জগদল ইউনিয়ন শাখার আয়োজন নির্বাচনী সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন ।
২১ নভেম্বর শুক্রবার বিকালে আগামী ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী জগদল ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী জগদল ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম আজাদ।
উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মাগুরা জেলা শাখার সাবেক আমীর ও মাগুরা-১আসনের জামায়াত ইসলাম বাংলাদেশের দাড়ি পাল্লার কান্ডারী আব্দুল মতিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত আমির জনাব অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মাগুরা সদর উপজেলা শাখার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক ফারুক হোসাইন বাংলাদেশ জামায়াত ইসলামী মাগুরা জেলা শাখার দপ্তর সম্পাদক জনাব মোঃ খায়রুল ইসলাম, উপজেলা সূরার সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান,জগদল ইউনিয়ন ছাত্রশিবিরে সভাপতি নুর মোহাম্মদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আট দলীয় জোটের ইসলামী আন্দোলন বাংলাদেশ জগদল ইউনিয়ন শাখার সভাপতি জনাব আলহাজ্ব আব্দুস সালাম মোল্যা, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, মঘী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ ওমর আলী,চাউলিয়া ইউনিয়ন ইসলামি আন্দোলনের সভাপতি আতাউর রহমান লিটু,
সহ জামায়াতে ইসলামী বাংলাদেশের অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং আট দলীয় জোটের নেতা কর্মী বৃন্দ।
এসময়ে নির্বাচনী সভায় বক্তারা বলেন, আমাদের মনে রাখতে হবে আমাদের ভয় পেলে চলবে না আমরা সেই বদরের যুদ্ধের সৈনিক।

আটদলীয় শরীক জোটের নেতারা বলেন, ইসলামী যে আট টি দল জোট করেছে সেই জোট কে সামনে রেখে আগামী দিনগুলো ইসলাম কায়েমের জন্য নিয়োজিত থাকবো। আমাদের এই জোট যদি ক্ষমতায় আসে তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করবে ইনশাল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মতিন বলেন আপনাদেরকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ইসলামের বিধান রাষ্ট্র কায়েম করব। প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুসিবতে প্রতিটি বিপদে আল্লাহ আমাদের সঙ্গে আছে কিসের ভয়। তোমারা বিজয় অর্জন করবে যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমরা সেবক আমরা সেবা করব, আমারা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা হব জনগনের সেবক। আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্হা ফ্রী করে দিব।কোটি কোটি টাকা যে বরাদ্দ হবে তাহা আপনাদের পিছনে ব্যয় হবে সঠিক নিয়মে। হাসপাতালে আপনাকে যাওয়া লাগবেনা এ্যম্বুলেন্স গিয়ে আপনার স্বজন কে নিয়ে আসবে চিকিৎসা শেষে আবার বাড়িতে পৌছিয়ে দিবে আপনার যাওয়া লাগবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd