1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

মাগুরার শ্রীপুরে নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার

মাগুরার শ্রীপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়। 

শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি হাসিনা খাতুনের সভাপতিত্বে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শফিউদ্দিন মোল্যা, উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক অনুরাগ কুমার মণ্ডল, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা রুমা পারভিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

এ সময় বক্তরা বলেন, আমরা নানাভাবে অবহেলিত, আমাদের কোন নিয়োগবিধি নাই। সরকারের কাছে দাবি, অতি দ্রুত আমাদের নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে। আর না তা না হলে আমাদের এই কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd