1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

মাগুরায় সামাজিক দলাদলিতে সংঘর্ষে আহত ৩৫ জন

রাশেদ শরীফ , মাগুরা জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

মাগুরায় সামাজিক দলাদলিতে সংঘর্ষে আহত ৩৫ জন

মো রাশেদ শরীফ , মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার কুল্লিয়া গ্রামে সামাজিক দলাদলিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়লে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের লোকজন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। গুরুতরদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার দাবি তিনি বলেন, কুচিয়ামোড়া ইউনিয়নের মেম্বার আজহার তিনি আ. লীগের সাথে যুক্ত ছিলেন, তার নেতৃত্বে সামাজিক আধিপত্যকে কেন্দ্র করেই দুই পক্ষের মাঝে বিরোধ হয়। সাম্প্রতিক কিছু ঘটনার জের ধরে সকালে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্মরত ডা: মো.মামুন উর রশীদ দৈনিক বাংলাদেশের আলো কে বলেন, গ্রাম্য সামাজিক দলাদলি কেন্দ্র করে সকালে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি প্রায় ৩৫ জন এসেছেন তেমন কোন গুরুতর জখম আঘাত দেখা যায়নি এবং তাদের চিকিৎসা চলছে। এবং বড় ধরনের আঘাত দেখা যায়নি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে‌ যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আয়ুব আলী জানান, আমরা ঘটনার জানতে পেরে তৎক্ষণিক থানা থেকে পুলিশ পাঠায় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো মামলা দায়ের না হলেও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd