1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দাস পবন

ঝালকাঠি, প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দাস পবন

ঝালকাঠি, প্রতিনিধি

গণমানুষের কথা তুলে ধরার অঙ্গীকার নিয়ে কাজ করা চ্যানেল S7–এর পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন ঝালকাঠির সাংবাদিক শংকর দাস পবন। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা নগরীর সিটি ইন ইন্টারন্যাশনাল কনফারেন্স রুম (বেলি)-এ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে Channel S7-এর শুভ উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামি, খুলনা মহানগর), মো. মোস্তালিম হোসেন, অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, এস. এম. আজিজুর রহমান স্বপন, শেখ কামরুল ইসলাম, এনামুল হক, শেখ আবু আসলাম বাবু, শাহাবাজ জামানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Channel S7-এর চেয়ারম্যান শেখ শাহীন। শুভেচ্ছা বক্তব্যে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হুসাইন বলেন, “Channel S7 শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে। দেশ-বিদেশের গণমানুষের কথা তুলে ধরাই হবে এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।”

সম্মাননা গ্রহণকালে শংকর দাস পবন বলেন, “এই স্বীকৃতি আমাকে নতুনভাবে দায়িত্বশীল করে তুলেছে। আগামীতেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত সাংবাদিক, লেখক, কবি ও শিশু সাংবাদিকরা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

স্মারকটিতে চ্যানেলটির লোগো ও স্লোগান ‘কথা বলে গণমানুষের’ খোদাই করা রয়েছে, যা Channel S7 পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক হিসেবে তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd