
তারাকান্দায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ফুলপুর ( ময়মনসিংহ )প্রতিনিধিঃ তারাকান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা হল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন। উদ্যোগটি বাস্তবায়ন করেছে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (RDS)ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের সহযোগিতায় পরিচালিত ‘SWABOL’ প্রকল্পের অংশ হিসেবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, “মানুষ সৃষ্টির সেরা জীব—কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা রোধে প্রয়োজন সচেতনতা ও সতর্কতা।” তারা ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও কিশোরীদের সুরক্ষা, অনলাইন হয়রানির ঝুঁকি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে নানা দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কান্চি সুপ্রভা শাওন , প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাসরিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা অসীম রায়, সমবায় কর্মকর্তা মো. কামারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ এবং কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বারেক বিশ্বাস। এছাড়া কৃষিপণ্য উৎপাদক সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান পরিচালনা করেন স্ববল প্রকল্পের মাঠ সমন্বয়কারী উজ্জ্বল কুমার দত্ত রায়। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply