1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

প্রেসক্লাব আলফাডাঙ্গার দুই বছর পূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

প্রেসক্লাব আলফাডাঙ্গার দুই বছর পূর্তি উদযাপন

 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভূমিকা রেখে দুই বছর অতিক্রম করলো প্রেসক্লাব আলফাডাঙ্গা। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা রোডস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে দুই বছর পূর্তি উদযাপন করেন প্রেসক্লাবের সদস্যরা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে সাংবাদিকদের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাস।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি শাহিনুর রহমান শাহিন (দৈনিক আমার সংবাদ), সহ-সভাপতি মাহমুদুল হাসান (ইয়াদ), সাধারণ সম্পাদক মামুন অর রশিদ (ইভান), দৈনিক স্বাধীন সংবাদ-এর সাংবাদিক রিজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মোঃ বুখারী মল্লিক (জাতীয় দৈনিক গোয়েন্দা সংবাদ), আল মামুন চৌধুরী আশা, দপ্তর সম্পাদক জাফর আলী (দৈনিক ভোরের চেতনা), প্রচার সম্পাদক রাকিবুল (রানা) (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), অর্থ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম (দৈনিক ভোরের চেতনা), আইন বিষয়ক সম্পাদক রনি সিকদার (দৈনিক সোনালী কণ্ঠ), সাহিত্য–সাংস্কৃতিক সম্পাদক সোহেল শরীফ, সদস্য মোঃ রাকিবুল ইসলাম, মাহাদিন আক্তার (আকিব), মিয়া মোরাদ হোসেনসহ আরও অনেকে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, গত দুই বছরে প্রেসক্লাব আলফাডাঙ্গা এলাকার মানুষের আস্থা অর্জন করে সত্য, নির্ভীক ও আদর্শ সাংবাদিকতার মাধ্যমে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা রক্ষায় প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও একই ধারা অব্যাহত রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন, অসঙ্গতি নিরসন ও সত্য প্রতিষ্ঠায় কাজ করে যাবে প্রেসক্লাব আলফাডাঙ্গা, বক্তারা আরও বলেন,“গণমাধ্যম শুধু খবর প্রচার করে না, বরং সমাজের আয়না হিসেবে সত্যকে তুলে ধরে। সেই দায়বদ্ধতা থেকেই প্রেসক্লাব আলফাডাঙ্গার সাংবাদিকরা প্রতিদিন মাঠে-মহল্লায় ছুটে চলেছেন। আগামী দিনে প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে আগামী দিনের কর্মপরিকল্পনা, সংগঠনের উন্নয়নে করণীয় এবং সংগঠনের ঐক্য ও সুনাম বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd