
বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন।
মোঃ মাজহারুল ইসলাম
নাটোর জেলা প্রতিনিধি।
মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ ভবনসহ সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।
সকাল সাড়ে ৭.৩০মিনিটে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপজেলার সকল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল, ক্রীড়া সংগঠনের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ । জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লের মাধ্যমে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনা তুলে ধরে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাঙালির দীর্ঘ সংগ্রাম এবং পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, �
Leave a Reply