1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে মহান বিজয় দিবস পালিত

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

মাগুরার শ্রীপুরে মহান বিজয় দিবস পালিত

 

 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার

 

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মঙ্গলবার দিনব্যাপী মাগুরার শ্রীপুরে মহান বিজয় দিবস -২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।  সকাল সাড়ে ৮ টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসন, থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রীপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেক মুহিদ, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, উপজেলা জামায়াতের আমীর ফখরুদ্দিন মিজান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, কৃষক দলের আহবায়ক রোমানুর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সাবেক আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু ।

 

সকাল ৯ টায় উপজেলা মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  দুপুরে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd