1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলার ৫ ডাকাত গ্রেফতার। বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেন। 

এ কে এম আজাদ স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলার ৫ ডাকাত গ্রেফতার। বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেন।

 

এ কে এম আজাদ স্টাফ রিপোর্টার

 

কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলার সক্রিয় ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেল মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, চান্দিনা থানার নেতৃত্বে যৌথ বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. দিবাগত রাত অর্থাৎ ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে চান্দিনা থানাধীন মহিচাইল গ্রামের আব্দুর রহিম (৬০), পিতা– সাহেদ আলী-এর বসত বিল্ডিংয়ের ছাদে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলার সক্রিয় ডাকাত চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ হানিফ (২৬), পিতা– আব্দুর রহিম, মাতা– সাজেদা বেগম, সাং– মহিচাইল;

মোঃ মোবারক হোসেন (৩০), পিতা– মোঃ খোকন মিয়া, মাতা– জোসনেআরা বেগম, সাং– গড়ামারা, বাড়েরা ইউনিয়ন , মোঃ কাউছার (২৩), পিতা– মোঃ আলম মিয়া, মাতা– মৃত শাহিনা বেগম, সাং– মহিচাইল , মোঃ জুয়েল (২৪), পিতা– মৃত দেলোয়ার হোসেন, মাতা– হোসনেআরা বেগম, সাং– বানিয়াচং, এতবারপুর , এবং মোঃ সোহেল (২২), পিতা– মৃত নূর ইসলাম, মাতা– মফিয়া বেগম, সাং– মহিচাইল। সকলেই চান্দিনা থানার আওতাভুক্ত, জেলা– কুমিল্লা।

গ্রেফতারের সময় ডাকাতদের হেফাজত থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর রাখা ১টি পুরাতন মরিচাযুক্ত ছুরি (কাঠের বাটসহ আনুমানিক ৩০ ইঞ্চি), ৩টি লোহার তৈরি ছুরি, ১টি লোহার তৈরি টাকশাল, ১টি স্টিলের ছুরি, ১টি স্টিলের সুইচ গিয়ার ছুরি, ১টি লোহার তৈরি ছেনি দা, ১টি পুরাতন চাইনিজ কুড়াল (সাদৃশ্য), ১টি কালো রঙের ইলেকট্রিক শক লাইট/টেস্টার, ১টি স্টিল ও লোহার তৈরি ব্যাটন, ৪টি বাটন মোবাইল ফোন এবং ১টি পুরাতন সাদা রঙের প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসমূহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

এ ঘটনায় চান্দিনা থানায় মামলা নং–১৫, তারিখ–১৭/১২/২০২৫ খ্রি., রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নি:) শ্রী বিমল দাস-এর উপর অর্পণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি তদন্তাধীন।

এছাড়াও ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ চান্দিনা থানার বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় এজাহারনামীয় আসামি মোঃ রফিকুল ইসলাম (৫৫), মোঃ রাসেল (৩৫), তৈয়ব আলী (৪৪) ও লিয়াকত হোসেন (৪৫)-কে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চান্দিনা থানা এলাকায় আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd