1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

দিনাজপুর জেলা আ. লীগের সা. সম্পাদক মিতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা (৬৫)-কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় জেলার বিরামপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

 

আলতাফুজ্জামান মিতা শহরের ঘাসিপাড়া মহল্লার মো. সালেহ উদ্দিন আহমেদের ছেলে। তার গ্রামের বড়ি বিরামপুর উপজেলার জগন্নাথপুরে।

 

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দেওয়া ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উসকানিমূলক বক্তব্য দেওয়া ও আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ছিলেন।

 

 

সূত্র জানায়, মিতা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সঙ্গে পরস্পর যোগসাজসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করে আসছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলেও পুলিশ জানায়। তার বিরুদ্ধে দিনাজপুরের বিভিন্ন থানা ও ডিএমপিতে একাধিক মামলা রয়েছে।

 

আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd