1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

ফরিদপুর সদর তিন আসনে বিএনপি প্রার্থী চৌধুরী নায়েবা ইবনে ইউসুফের উঠান বৈঠক অনুষ্ঠিত

মো: টোকন শেখ জেলা প্রতিনিধি ফরিদপুর 
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

ফরিদপুর সদর তিন আসনে বিএনপি প্রার্থী চৌধুরী নায়েবা ইবনে ইউসুফের উঠান বৈঠক অনুষ্ঠিত

মো: টোকন শেখ জেলা প্রতিনিধি ফরিদপুর 

ফরিদপুর সদর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েবা ইবনে ইউসুফের সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপি এর যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। এ সময় তিনি বলেন, চৌধুরী নায়েবা ইবনে ইউসুফ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। তাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের ইয়াসিন জুমারদার, সভাপতি মজিবুর মোল্লা, ওয়াহিদ শেখ দুলু এবং ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

উঠান বৈঠকে প্রার্থীর পক্ষে জনমত গঠন করা হয় এবং এলাকার উন্নয়নে বিএনপি এর পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত সাধারণ জনগণ প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd