1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

‘পথ ভুলে’ বাংলাদেশে ঢুকে আটক বিএসএফ সদস্য

বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাংগাপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বিজিবি।

 

আজ রবিবার (২১ ডিসেম্বর) ভোরে বেদ প্রকাশ নামের ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য।

 

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, গরু চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে কুয়াশায় পথ ভুলে ওই বিএসএফ সদস্য বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় বিজিবির একটি টহলদল তাকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। তাঁকে ব্যক্তিগত অস্ত্র-গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামসহ আঙ্গরপোতা বিওপিতে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিষয়টি জানতে পেরে বিএসএফ এ জন্য দুঃখ প্রকাশ করে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে।

 

 

বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে অনুসরণ করে ওই বিএসএফ সদস্যের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। এ ব্যাপারে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd