1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা : লুটের টাকায় মোবাইল-ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

প্রথম আলো ও ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে ৩১ জনকে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

 

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয়।

 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ত্রাসী আক্রমণের শিকার হয় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। তবে প্রথম আলো মামলা করলেও এখনো মামলা করেনি ডেইলি স্টার। তাদের মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তারা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ফিগারআউট করছে।

 

 

শেষ হলে তারাও মামলা করবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘গ্রেপ্তার ১৭ জনের মধ্যে থানা পুলিশ ১৩ জনকে, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ৩ জনকে এবং ডিবি একজনকে গ্রেপ্তার করেছে। এখনো গ্রেপ্তার অভিযান চলমান আছে। গ্রেপ্তার একজনের নাম নাইম (২৬)।

 

তার কাছ থেকে ওইখান থেকে (প্রথম আলো/ডেইলি স্টার) নিয়ে যাওয়া নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। লুটের টাকা দিয়ে তিনি একটি মোবাইল এবং একটি ফ্রিজ কিনেছেন, সেটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

জানা গেছে, প্রথম আলোর মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জা

নিয়েছে ডিএমপি।

 

সূত্র কালের কণ্ঠ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd