1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

কসবা-আখাউড়ায় ধানের শীষের চূড়ান্ত প্রার্থী মুশফিকুর রহমান

মো: হাবিব খানঁ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

কসবা-আখাউড়ায় ধানের শীষের চূড়ান্ত প্রার্থী মুশফিকুর রহমান

ছবি সংগৃহীত

মো: হাবিব খানঁ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

কসবা -আখাউড়া

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য ও সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান।

দলের হাই কমান্ডের এই সিদ্ধান্তে কসবা ও আখাউড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

নেতৃত্বের স্বীকৃতি: মুশফিকুর রহমানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং এলাকায় তাঁর জনপ্রিয়তাকে প্রাধান্য দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মনোনয়ন ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন। তাদের মতে, মুশফিকুর রহমান এই আসনে বিএনপির জয় পুনরুদ্ধারে যোগ্যতম প্রার্থী।

কৃতজ্ঞতা প্রকাশ: মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর মুশফিকুর রহমানের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

জনগণের প্রতি কৃতজ্ঞতা ও অঙ্গীকার

মনোনয়ন লাভের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ভেরিফাই আইডি থেকে পোষ্ট করে আলহাজ্ব মুশফিকুর রহমান বলেন,

প্রিয় জনগণ,প্রিয় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) এলাকার সম্মানিত জনগণ,

আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি মনোনয়ন চিঠি পেয়েছি। এর জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আগামী দিনে আপনাদের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে কাজ করার অঙ্গীকার নিয়ে আপনাদের সমর্থন কামনা করছি।

ভোটের দিনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাই। 🌾

ইনশাআল্লাহ, একসাথে আমরা পরিবর্তন আনবো।বিগত দিনের ভূমিকা

উল্লেখ্য, মুশফিকুর রহমান এর আগেও এই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়ে কসবা-আখাউড়া এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধিত হয়েছিল, যা তাকে সাধারণ মানুষের মাঝে জনপ্রিয় করে তুলেছে।

নির্বাচনী মাঠের সর্বশেষ পরিস্থিতির দিকে তাকিয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মুশফিকুর রহমানের প্রার্থিতা এই আসনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd