1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াত প্রার্থী আতাউর রহমান সরকারের মনোনয়ন ফরম সংগ্রহ

মো: হাবিব খানঁ  ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াত প্রার্থী আতাউর রহমান সরকারের মনোনয়ন ফরম সংগ্রহ

মো: হাবিব খানঁ ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি (কসবা আখাউড়া)

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ বেলা ১২টায় কসবা ও আখাউড়া উপজেলার বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আতাউর রহমান সরকার বলেন, “আমি কসবা-আখাউড়াবাসীকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানাই। আমি এই জনপদকে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নির্বাচনে প্রার্থী হয়েছি। অগ্রগতি, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ কসবা-আখাউড়া উপহার দেওয়াই আমার প্রধান লক্ষ্য ও প্রতিশ্রুতি।”

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। অন্যান্য রাজনৈতিক দল অনেক ক্ষেত্রে তাদের নির্বাচনী কার্যালয় ও কার্যক্রম চালু রেখেছে, যা স্পষ্টত আচরণবিধির পরিপন্থী। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

তিনি আরও যোগ করেন, “অতীতের জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমাদের এই এলাকা এখনো অনেক পিছিয়ে। আমরা সেই সব অসমাপ্ত কাজ সম্পন্ন করে মৌলিক পরিবর্তন আনতে চাই। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর শিবলী নোমানী, কসবা পৌরসভা আমীর হারুন অর রশীদ এবং উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আতাউর রহমান সরকারের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে কসবা ও আখাউড়া নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন যে, এলাকার সাধারণ মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়ে তাদের প্রার্থীকে বিজয়ী করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd