1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে শহীদ বীর শরীফ ওসমান হাদী (রহ.)-এর রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

কিশোরগঞ্জে শহীদ বীর শরীফ ওসমান হাদী (রহ.)-এর রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ বীর শরীফ ওসমান হাদী (রহ.)-এর রুহের মাগফেরাত কামনায় কিশোরগঞ্জে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে কিশোরগঞ্জবাসীর আয়োজনে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার অর্ধশতাধিক মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা রাখেন নীলগঞ্জ মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা ইলিয়াস কাসেমী, মুফতি আব্দুল্লাহ সাদেক, তানভীর এনায়েত, সাইফ সিরাজ, কামরুল হাসান, মীর শহিদুল্লাহ ও হিসাম আবরারসহ অন্যান্য বক্তারা।

আলোচনায় বক্তারা শহীদ শরীফ ওসমান হাদী (রহ.)-এর ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

কোরআন খতম শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা ইলিয়াস কাসেমী। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনার দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জবাসীর আহ্বায়ক হামাদ ইসমাইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd