1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

কসবায় গুলিবিদ্ধ আহত জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধা জনাব লুৎফুর রহমান কাসেমীকে বিশেষ সম্মাননা প্রদান

মো: হাবিব খানঁ  ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি কসবা
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

কসবায় গুলিবিদ্ধ আহত জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধা জনাব লুৎফুর রহমান কাসেমীকে বিশেষ সম্মাননা প্রদান।

 

মো: হাবিব খানঁ

ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি কসবা

 

ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার ৭নং পশ্চিম ইউনিয়নের মীরতলা গ্রামে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বিশেষ অবদান রাখা এবং সম্মুখ সারিতে থেকে গুলিবিদ্ধ হওয়া বীর যোদ্ধা জনাব মোহাম্মদ লুৎফুর রহমান কাসেমী-কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

গত ২৬ জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অসীম সাহসিকতার সাথে অংশ নিয়েছিলেন তিনি। জনাব লুৎফুর রহমান কাসেমী বর্তমানে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রধান এবং সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

মীরতলা দক্ষিণপাড়া আলোকিত যুব সংগঠনের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক তাঁর হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশের এই ক্রান্তিলগ্নে নিজের জীবন বাজি রেখে ন্যায়ের পক্ষে লড়াই করে তিনি মীরতলা গ্রাম তথা পুরো কসবা উপজেলার গর্বে পরিণত হয়েছেন। তাঁর এই ত্যাগ ও সাহসিকতাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতেই এই ক্ষুদ্র প্রয়াস।

সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: গোলাম ছামদানী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “৩৬ জুলাই (৫ আগস্ট) আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, তা লুৎফুর রহমান কাসেমীর মতো বীরদের রক্তের বিনিময়ে অর্জিত। মীরতলা দক্ষিণপাড়া আলোকিত যুব সংগঠন এই বীর যোদ্ধার পাশে থাকতে পেরে গর্বিত।”

অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জনাব লুৎফুর রহমান কাসেমীর দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd