1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

খুলনার দাকোপ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চালনা পৌরসভার প্রথম প্রশাসক মরহুম আবুল খায়ের খানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সোহাগ দাস (দাকোপ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

সোহাগ দাস (দাকোপ প্রতিনিধি)

খুলনার দাকোপ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চালনা পৌরসভার প্রথম প্রশাসক মরহুম আবুল খায়ের খানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল রবিবার বিকাল ৩টায় দাকোপ উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অসিত কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং খুলনা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান।

 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন শেখ, শাকিল আহমেদ দিলু, সদস্য সচিব আল আমিন সানা, উপজেলা ও চালনা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার, আয়ুব আলী কাজী, আব্দুল বারীক গাজী, শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিদুল ইসলাম হাওলাদার, কামরুজ্জামান টুকু, হাফিজুর রহমান হাফিজ, বাচ্চু ফকির, জান্নাতুল ফেরদৌস, ফয়সাল আহমেদ, গাজী জাহাঙ্গীর আলম, বেনী মাধব বিশ্বাস, রহিম তালুকদার, হালিম হাওলাদার, রাজু হাওলাদার, এস এম গোলাম কাদের, শহিদুল ইসলাম মোল্লা, আব্দুর রাজ্জাক মোল্লা, আজিম হাওলাদার ও শফিকুল ইসলাম মোল্লাসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠান শেষে মরহুম আবুল খায়ের খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd