1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

নেএকোনা -৩ আসনে ১% স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই ঘিরে সহিংসতার অভিযোগ  

মোঃ আব্দুল আউয়াল খান  স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ০ Time View

নেএকোনা -৩ আসনে ১% স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই ঘিরে সহিংসতার অভিযোগ

 

মোঃ আব্দুল আউয়াল খান

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

 

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা যাচাইকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলায় চরম উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ভোটার স্বাক্ষর যাচাই চলাকালীন সময়েই একাধিক সমর্থক ও সাক্ষীকে ভয়ভীতি, হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর একটি গ্রুপের বিরুদ্ধে।

 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টার সময় জানা যায় কেন্দুয়া থানাধীন বলাইশিমূল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের দক্ষিণপাড়ায়, তোফাজ্জল হোসেন তাজ্জতের বাড়ির সামনের সড়কে।

 

স্হানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল এর পক্ষে ১ শতাংশ ভোটার সমর্থনের তালিকা যাচাই করতে উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, ইনস্ট্রাক্টর (উপজেলা রিসোর্স সেন্টার) ও প্রশাসক, গড়াডোবা ইউনিয়ন পরিষদ- ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনে দাখিলকৃত তালিকা অনুযায়ী এ সময় ১০ জন ভোটারের স্বাক্ষর যাচাই প্রক্রিয়া চলছিল।

 

ভয়ভীতি ও হুমকির অভিযোগ

ভুক্তভোগীদের অভিযোগ- যাচাই কার্যক্রম শুরুর আগেই বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালী’র ধানের শীষ অনুসারী কয়েকজন ব্যক্তি স্বাক্ষরকারীদের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। তারা স্বাক্ষর অস্বীকার ও সাক্ষ্য না দিতে হুমকি দেন।

 

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—তোফাজ্জল হোসেন তাজ্জত (৪০), মো. খোকন মিয়া (বলাইশিমূল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা), দীপক (বলাইশিমূল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব), যুগ্ম আহবায়ক আবু সাঈদ সহ আরও কয়েকজন।

 

এ ঘটনায় বলাইশিমূল দক্ষিণপাড়ার ভোটার মো. আতিকুর রহমান শফিক ও বলাইশিমূল মাইজপাড়ার মো. কালাম মিয়াকে প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।

 

সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা জানান- উপজেলা প্রশাসনের তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্বাক্ষরের পক্ষে সাক্ষ্য দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় মো. আনিসুল হক (পিতা—মৃত আব্দুল বারেক), বলাইশিমূল মাইজপাড়া সাকিন, তোফাজ্জল হোসেনের বাড়ির সামনে পথরোধ করে তাকে মারধর করা হয়।

 

এ ছাড়া সাক্ষী মো. কালাম মিয়াকে পথরোধ করে আটকে রাখা হলে স্থানীয়দের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়।

 

এদিকে মোজাফফরপুর ইউনিয়নের বটতলা এলাকার ভোটার বাবুল মিয়া (পিতা—মৃত আব্দুল মালেক) কে ফোনকলের মাধ্যমে স্বাক্ষর প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়।

 

ঘটনার পর থেকে বলাইশিমূল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। স্থানীয় ভোটারদের মধ্যে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

ভুক্তভোগী ও এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রমে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন- বিষয়টা শুনেছি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd