1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ব্রাক্ষনবাড়িয়া ৪ (কসবা-আখাউড়ায়) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জহিরুল হক খানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে 

মো:হাবিব খান  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি  (কসবা-আখাউড়া)
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

ব্রাক্ষনবাড়িয়া ৪ (কসবা-আখাউড়ায়) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জহিরুল হক খানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে

 

মো:হাবিব খান

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

(কসবা-আখাউড়া)

 

আজ শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে জাতীয় পার্টির মনোনীত একমাত্র প্রার্থী মোহাম্মদ জহিরুল হক খান সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দাখিলকৃত হলফনামা ও প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই শেষে তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়। যাচাই-বাছাই কার্যক্রমে জহিরুল হক নিজে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ জহিরুল হক খান নল জানান, তিনি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়নপত্র বৈধ হওয়ায় তিনি এখন পূর্ণ উদ্যমে নির্বাচনী প্রচারণায় নামবেন এবং ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনটি কসবা ও আখাউড়া উপজেলা নিয়ে গঠিত। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে এই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd