
কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
শরিফুল ইসলাম টাঙ্গাইল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪/১/২০২৬) উপজেলার ৯ নং ওয়ার্ডের আনালিয়া বাড়িতে হুমায়ুন মেম্বার ও জনগণের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে দেশনেত্রীর রুহের মাগফেরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব লুৎফর রহমান মতিন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহর আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটি যুগ্ন আহবায়ক কালিহাতী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান নারান্দিয়া ইউনিয়ন,মোজাম্মেল হক হিরো সাবেক যুগ্ম সম্পাদক কালিহাতী উপজেলা বিএনপি, খন্দকার মাহবুবুর রহমান (মাহী) সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,রফিকুল ইসলাম (রফিক)সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কালিহাতী উপজেলা যুবদল,সেলিম রেজা যুগ্ম আহ্বায়ক কালিহাতী উপজেলা সেচ্ছাসেবক দল,মোশাররফ হোসেন সহ দপ্তর সম্পাদক জেলা জাসাস, শেখ আমিনুর ইসলাম সাবেক আহবায়ক উপজেলা ছাএদল,শরিফ মোল্লা সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল,সানোয়ার হোসেন বীরবাসিন্ধা ইউনিয়ন সদস্য সচিব,
এ সময় তিনি বলেন, “দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply